স্টাফ রিপোর্টার, ২৭ ডিসেম্বর, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির মনোনয়ন পাওয়ার পর এক ফেসবুক স্ট্যাটাসে দলের চেয়ারপার্সন , ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী ।
স্ট্যাটাসে তিনি গফরগাঁও ও পাগলাবাসীর উদ্দেশে বলেন, জনগণের অকৃত্রিম ভালোবাসায় তিনি বিনীত, আপ্লুত ও অভিভূত। তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আখতারুজ্জামান বাচ্চু তার বার্তায় বলেন, শহীদ রাষ্ট্রপতি , বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক—সত্য, ন্যায়, ইনসাফ ও উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একযোগে মাঠে নামতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, মনোনয়ন ফরম পূরণ ও সাংগঠনিক প্রক্রিয়ার কারণে এই মুহূর্তে তাকে ব্যক্তিগতভাবে ফোন না দিয়ে নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যেতে। অনেকের ফোন ধরতে বা বার্তার উত্তর দিতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
স্ট্যাটাসের শেষাংশে তিনি সকলের জন্য দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন সবাইকে সহায় হন।





