ময়নাতদন্তে গোলাম কিবরিয়ার শরীরে ১৮টি ক্ষতচিহ্ন, গুলিতেই মৃত্যু

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে সকালে ময়নাতদন্ত সম্পন্ন

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৮ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গোলাম কিবরিয়ার ময়নাতদন্ত সম্পন্ন করেন সহকারী অধ্যাপক ডা. নাশাত জাবিন।
ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গোলাম কিবরিয়ার শরীরে ১৮টি ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, গুলিতেই তার মৃত্যু হয়েছে।
ময়নাতদন্তের সময় মর্গ এলাকায় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। স্বজনরা জানান, হত্যাকাণ্ডের পেছনে কাউকে সন্দেহের বাইরে রাখতে চান না তারা—দলীয় কিংবা দলের বাইরের যেকোনো পক্ষই জড়িত থাকতে পারে বলে তাদের সন্দেহ।
এলাকায় জনপ্রিয় হওয়ার কারণেও তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
ঘটনার পর এখনো কোনো মামলা দায়ের হয়নি।
এর আগে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকে একটি দোকানে ঢুকে গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালককেও গুলি করে।