মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত

রাষ্ট্রীয় টেলিভিশনে ভোরে মৃত্যুর ঘোষণা, হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি

স্টাফ রিপোর্টার, ১ মার্চ ২০২৬ , নিউজ চ্যানেল বিডি

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ রোববার সকালে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বড় ধরনের হামলার কোনো তথ্য আনুষ্ঠানিক ঘোষণায় উল্লেখ করা হয়নি।

বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক স্থানীয় সময় ভোর ৫টার দিকে খামেনির মৃত্যুর ঘোষণা দেন। ঘোষণার সময় পর্দায় শোকের প্রতীক হিসেবে কালো পতাকা প্রদর্শন করা হয় এবং তার পুরোনো আর্কাইভের ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছিল।

৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুর খবরে দেশটির রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।