স্টাফ রিপোর্টার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর মিরপুরে ভ্রাম্যমাণ পথচারী, গরিব ও দুস্থ মানুষের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ।
শুক্রবার সন্ধ্যায় মিরপুর ১ নম্বর গোলচত্বরে তিনি নিজ হাতে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়রা কর্মসূচিতে অংশ নেন।
সাজ্জাদুল মিরাজ জানান, রমজানজুড়ে এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, এর আগেও প্রতি বছর এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তা চলবে।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিএনপি বিরোধী দলে থাকাকালেও সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। শহীদ রাষ্ট্রপতি , দেশনেত্রী এবং দেশনায়ক জননন্দিত নেতা। জনগণের সুখদুঃখে আগে যেমন পাশে ছিলাম, আগামীতেও থাকব। জনগণই বিএনপির মূল শক্তি।
কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ইতিবাচক সাড়া দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন নির্দিষ্টসংখ্যক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে।





