রাজধানীর বনানীতে ঢাকা গ্যালারিতে লবেলিয়া চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় তিনি বলেন, “মোদির নেতৃত্বে ভারতে অন্ধকার যুগ চলছে।”

তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পরাজিত শক্তিরা বাংলাদেশে পার্শ্ববর্তী দেশের শিল্প-সাহিত্যের এক্সটেনশন করতে চেয়েছিলো। বিগত সময়ে পার্শ্ববর্তী দেশের বৃহত্তর শিল্পচর্চাকে বাংলাদেশের সংস্কৃতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এসময় রাজনীতিবিদদের শিল্প-সাহিত্যের চর্চা বাড়ানোর আহ্বান জানান বিএনপির এ সিনিয়র নেতা।






