ঢাকা, ১১ নভেম্বর ২০২৫:নিউজ চ্যানেল বিডি
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—
১। রুবেল (২২), ২। অয়ন (২২), ৩। আতিকুর রহমান (২১), ৪। ইমরান (২১), ৫। মেহেদী হাসান (২১), ৬। স্বপন (২০), ৭। স্বাধীন (২১), ৮। আসাদুল (২২), ৯। শাকিল (২০), ১০। সাব্বির (১৯), ১১। রবিন (২৬), ১২। আল আমিন (২০), ১৩। শাওন (১৬), ১৪। ওমর (৩০) ও ১৫। বাবু (২৩)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুইটি চাকু উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) থানাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
ডি এম পি মিডিয়া সেল থেকে সংগ্রহীত





