রাজধানীতে সকাল দশটা উনচল্লিশ মিনিটে ৫.৫ মাত্রার ভূমিকম্প

আরমানিটোলা সহ বেশ কয়েক স্থানে হেলে পড়েছে ভবন

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২১ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকায় আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প। হঠাৎ ভবন কেঁপে ওঠায় শহরের বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে ঘর-বাড়ি ও অফিস থেকে বাইরে বের হয়ে আসে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ম্যাগনিচুড ৫.৭।
এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি। দেশের অন্যান্য এলাকাতেও এই কম্পন অনুভূত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

নরসিংদীর ঘোড়াশালে মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে ধারনা করা হচ্ছে ।