স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরো এক হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এসব মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই এবং প্রক্রিয়াগত পর্যালোচনার পর এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে আরও জানানো হয়, পর্যায়ক্রমে এ ধরনের অন্যান্য মামলাও পর্যালোচনার আওতায় আনা হচ্ছে।





