স্টাফ রিপোর্টার | ৯ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান নিজেই। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিভিন্ন বিষয়সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।
সূত্রগুলো আরও জানায়, এ বৈঠকে তারেক রহমানকে বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হতে পারে। যদিও বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন, তবে দলীয়ভাবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এ বৈঠক থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।





