নরসিংদী | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫:
নরসিংদী-০৫ (রায়পুরা) উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর মধ্যপাড়ায় আজ শুক্রবার “শহিদ জিয়াউর রহমান স্মৃতি সংসদ”-এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণও করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জালাল উদ্দিন।
প্রধান অতিথি:
ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি এবং উপদেষ্টা, আমরা বিএনপি পরিবার।
প্রধান আলোচক:
আলহাজ্ব খন্দকার হারুন অর রশিদ,
সাবেক সাধারণ সম্পাদক, রায়পুরা উপজেলা বিএনপি।
বিশেষ অতিথিবৃন্দ:
জনাব মোঃ ইদ্রিস আলী মুন্সী, সভাপতি, রায়পুরা পৌর বিএনপি
জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রায়পুরা উপজেলা বিএনপি
জনাব মোঃ নুর আহাম্মদ মানিক, সদস্য সচিব, রায়পুরা উপজেলা যুবদল
জনাব মোঃ সামসু উদ্দিন মোল্লা, সভাপতি, শহিদ জিয়াউর রহমান স্মৃতি সংসদ
জনাব এম.এ. কাশেম মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক, রায়পুরা উপজেলা বিএনপি
জনাব আব্দুল মোতালেব মেম্বার, সাধারণ সম্পাদক, মুছাপুর ইউনিয়ন বিএনপি
জনাব রায়হান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি, মুছাপুর ইউনিয়ন বিএনপি
জনাব মোঃ সারোয়ার মোল্লা, সহ-সাধারণ সম্পাদক, মুছাপুর ইউনিয়ন বিএনপি
জনাব মোঃ কবির হোসেন, বিএনপি নেতা (গৌরীপুর) ও সৌদি আরব প্রবাসী
জনাব দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক, শহিদ জিয়াউর রহমান স্মৃতি সংসদ
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বিষয়ে ভিডিও প্রদর্শনী দেখানো হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।





