রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার দাফন

পিজিআরের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর গার্ড অব অনার; রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে কবরে পুষ্পস্তবক অর্পণ

স্টাফ রিপোর্টার | ১ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে দাফন করা হয়েছে।

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস কন্টিনজেন্ট প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীর প্রতি গার্ড অব অনার প্রদান করে।

দাফন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে তাঁদের সামরিক সচিবগণ বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কূটনৈতিক প্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করে।