স্টাফ রিপোর্টার, ১৫ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে সঠিক ও স্বচ্ছ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের গেজেট, লাল মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকা থেকে মোট ৬ হাজার ৪৭৬ জনের নাম বাতিল করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। তিনি বলেন, অনেক ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে বিশেষ করে ভারতীয় তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন। এসব অভিযোগ যাচাই-বাছাই করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও জানান, ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত মোট ৮৪২টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের তদন্ত শেষে ৪৮১ জনের নাম বাতিলের সুপারিশ করা হয়েছে।
জামুকার উপকমিটি অভিযোগের ভিত্তিতে তদন্ত ও শুনানি পরিচালনা করে থাকে। কোনো ব্যক্তি অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হলে তার সনদ এবং সব ধরনের সরকারি সুবিধা বাতিল করা হয়।
এই কার্যক্রম দেশের সব অঞ্চলে সমানভাবে পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে। সরকারের এই উদ্যোগকে মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সত্যতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।





