স্টাফ রিপোর্টার, ১৬ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে—এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ, সমান সুযোগভিত্তিক নির্বাচন নিশ্চিত না হলে বিতর্কিত প্রক্রিয়া তৈরি হবে।
তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে—পবিত্র কোরআন ছুঁয়ে ভোটের শপথ করানোসহ বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে, যা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। প্রবাসী ভোটের ক্ষেত্রেও সংঘবদ্ধ ভোট ও পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে শত শত ব্যালট একটি দলের কর্মীদের কাছে থাকার খবর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বলেও দাবি করা হয়।
পোস্টাল ব্যালটে প্রতীক অবস্থান নিয়েও বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, ধানের শীষের অবস্থান নিচে থাকায় সহজে চোখে পড়ে না; ভাঁজ করলে দাগের কারণে প্রতীক মুছে যাওয়ার আশঙ্কা থাকে। কলাম বা লাইনের পুনর্বিন্যাস করলে এই বৈষম্য দূর করা যেত বলে মত দেন তিনি।
দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদী সময়কালে নির্যাতনের কারণে দেশের বাইরে থাকা বিএনপির কয়েকজন প্রার্থী মনোনয়ন নিশ্চিত হওয়ার পর নাগরিকত্ব প্রত্যাহারের আবেদন করেছেন। আবেদন থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে অপ্রয়োজনীয় জটিলতা তৈরির চেষ্টা হচ্ছে, যা সংবিধানের ৬৬ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আরও অভিযোগ করেন, অন্য দলগুলো প্রতীকসহ ভোট চাইতে পারলেও বিএনপি চেয়ারম্যান -এর ব্যক্তিগত ও ধর্মীয় সফর স্থগিত রাখতে নির্বাচন কমিশন অনুরোধ জানায়। অনুরোধ মেনে সফর বাতিল করা হলেও অন্যদের আচরণবিধি লঙ্ঘনে কমিশনের নির্লিপ্ততা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তিনি।
অনলাইনে অপপ্রচার ঠেকাতে নির্বাচন কমিশনের অধীনে ফ্যাক্ট-চেকিং সেল গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ক্যারেক্টার অ্যাসাসিনেশন উদ্বেগজনকভাবে বাড়ছে।
এ সময় জানানো হয়, তারেক রহমানের কন্যা -এর ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি সম্প্রতি কর্তৃক ভেরিফায়েড (ব্লু টিক) হয়েছে এবং এগুলোই তাঁর একমাত্র অফিসিয়াল অ্যাকাউন্ট। বিএনপির আইসিটি দপ্তর ৫০টিরও বেশি ভুয়া আইডি ও পেজ অপসারণ করেছে; বাকি অপসারণে মেটার সঙ্গে যোগাযোগ চলছে।
এছাড়া তারেক রহমানের স্ত্রী -এর নামে খোলা ভুয়া পেজে এআই-তৈরি ভিডিও ছড়ানো হচ্ছে উল্লেখ করে বলা হয়—তার কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নেই।
নির্বাচনী সময়ে জনগণের সঙ্গে যোগাযোগ জোরদারে বিএনপি কল সেন্টার (১৬৫৪৩) চালু করেছে। পাশাপাশি নীতিনির্ধারণে জনমত নেওয়ার লক্ষ্যে “Match My Policy” উদ্যোগ শুরু হয়েছে, যেখানে নাগরিকরা মতামত ও পছন্দ-অপছন্দ জানাতে পারবেন।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। সংস্কার প্রশ্নে জুলাই চার্টার ও নোট অব ডিসেন্টের আলোকে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেবে বলেও পুনর্ব্যক্ত করা হয়।
শেষে সবাইকে নিয়ে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।





