স্টাফ রিপোর্টার, ১৯ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলা হয়েছে, এই অকাল শহীদি মৃত্যু আবারও স্মরণ করিয়ে দেয়—রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে।
বিবৃতিতে বলা হয়, আল্লাহ যেন শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত করেন এবং তাঁকে বেহেশত নসীব করেন। তিনি ছিলেন এক সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বর, যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে হাদি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় অসাধারণ ভূমিকা পালন করেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
শোকবার্তায় তাঁর পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে আর কোনো ঘটনা দেশকে অস্থিতিশীল করতে না পারে বা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আঘাত না করে।
English Version:
I am deeply saddened by the tragic killing of Sharif Osman Hadi. May Allah grant his soul forgiveness and place him in Jannat. This untimely death is a grave reminder of the human cost of political violence.
Hadi was a brave political activist and a clear, fearless voice who always stood up against injustice. After the July mass uprising, as the spokesperson of Inqilab Moncho, he played an incredible role in defending the rights of the July fighters, upholding democratic values, and protecting national interests.
I express my deepest condolences to the grieving family, loved ones, and fellow activists. I also call upon the interim government to conduct a swift investigation with utmost priority, ensuring that perpetrators are apprehended, punished, and justice is served.
Together, we must safeguard every citizen and prevent any such incident aimed at destabilising Bangladesh and undermining our democratic aspirations.






