স্টাফ রিপোর্টার, ২২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র কে গুলি করে হত্যার পর দেশজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। এই ঘটনার রেশ ধরে রাজধানীতে প্রথমশ্রেণির গণমাধ্যম ও -এর কার্যালয়ে অগ্নিসংযোগ চালায় দুর্বৃত্তরা। একই সঙ্গে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ও -র কার্যালয়েও হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রাজধানীর বাইরে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়। লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় তার দায়িত্বে থাকা এক শিশুকে। এসব ঘটনার মধ্যেই সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির জরুরি বৈঠক।
বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আবেদনের প্রেক্ষিতে এনসিপির ছয় নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ মোট ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। তিনি বলেন, “যারা ঝুঁকিতে আছেন, তাদের আমরা আগেই অস্ত্রসহ গানম্যান দিয়ে দিয়েছি।”
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি। পত্রিকা দুটির সম্পাদকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামি ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। তবে তিনি দেশে আছেন নাকি পালিয়ে গেছেন—এ বিষয়ে নিশ্চিত তথ্য নেই। তদন্ত ও গোপনীয়তার স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।
এদিকে, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান -এর দেশে ফেরাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান উপদেষ্টা। বড়দিন ও থার্টি ফার্স্ট উপলক্ষে সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।





