স্টাফ রিপোর্টার, ৮ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
শহীদ রাষ্ট্রপতি এবং মরহুমা দেশনেত্রী –এর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন –এর আহ্বায়ক হাজী মোঃ কামাল হোসেনসহ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় তারা দেশের গণতন্ত্র, কৃষক সমাজের অধিকার এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে প্রয়াত নেতৃবৃন্দের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নেতারা বলেন, শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের দর্শন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেশের রাজনীতি ও কৃষক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই আদর্শ ধারণ করেই জাতীয়তাবাদী কৃষকদল ভবিষ্যতেও কৃষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।





