শিক্ষায় ডিজিটাল রূপান্তরে ক্যানভার সঙ্গে বাংলাদেশের নতুন উদ্যোগ

লন্ডনে শিক্ষা বিশ্ব ফোরামের সাইডলাইনে শিক্ষামন্ত্রী মিলনের সঙ্গে ক্যানভা ও আন্তর্জাতিক শিক্ষা প্রতিনিধিদের বৈঠক

স্টাফ রিপোর্টার | ২১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে -এর গ্লোবাল লিড অ্যান্ডি শ’-এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল ও সৃজনশীল শিক্ষার প্রসারে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

যুক্তরাজ্যের লন্ডন-এ অনুষ্ঠিত Education World Forum 2026-এর সাইডলাইনে গতকাল কুইন এলিজাবেথ-২ সেন্টার-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ক্যানভা কর্মকর্তারা বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য তাদের শিক্ষা সেবার বিভিন্ন সুবিধা তুলে ধরেন। তারা জানান, ডিজিটাল শিক্ষাকে আরও কার্যকর করা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, শ্রেণিকক্ষে সম্পৃক্ততা বাড়ানো এবং ভিজ্যুয়াল যোগাযোগ উন্নত করতে ক্যানভার শিক্ষা প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠক চলাকালেই শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের দুটি বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে ক্যানভার প্রিমিয়াম শিক্ষা সেবা চালুর উদ্যোগ নেন। এর মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিকভাবে বিনামূল্যে ক্যানভার প্রিমিয়াম সুবিধা ব্যবহার করতে পারবেন।

শিক্ষামন্ত্রী মিলন বলেন, “বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সৃজনশীল, প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎ-উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে। ক্যানভার মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এ লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হতে পারে।”

একই দিনে শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য দপ্তর-এর আন্তর্জাতিক শিক্ষা কৌশল বাস্তবায়ন শাখার প্রধান জোনাথন লেজারের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এবং -এর “Pearson-Cambridge Partnership for Education”-এর প্রতিনিধিরাও অংশ নেন।

ওই বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন, বাজারভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।