স্টাফ রিপোর্টার, ৩ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা-০৭ সংসদীয় আসনে (বিএনপি)–এর মনোনীত ধানের শীষের প্রার্থী –এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় হামিদুর রহমান হামিদ ‘আলহামদুলিল্লাহ’ বলে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের এই সিদ্ধান্তে তিনি আশাবাদী এবং নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।
তিনি আরও জানান, ঢাকা-৭ আসনের ভোটারদের সঙ্গে নিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তিনি সর্বাত্মক চেষ্টা চালাবেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদেরও আইন ও আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।





