স্টাফ রিপোর্টার | ৮ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
সন্ত্রাসী হামলায় নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের নামাজে জানাজা রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতারা এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে বিরোধী মত দমন করার চেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। তারা নিহত মুসাব্বিরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজা শেষে মুসাব্বিরের মরদেহ দাফনের জন্য পারিবারিক কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।





