সফররত আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত

আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা

Posted by:

on

স্টাফ রিপোর্টার |ঢাকা, ২১ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার):নিউজ চ্যানেলবিডি:
সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধি দল আজ দুপুর ১২টায় গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছে।

বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন—

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সালাহউদ্দিন আহমদ,

চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ,

সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ,

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন,

সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

অন্যদিকে, আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি (সিএনএএস)-এর ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

আইআরআই প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন—

কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান,

আবাসিক প্রোগ্রাম পরিচালক স্টিভ সিমা,

প্রোগ্রাম পরিচালক (এনডিআই) জেমি স্পাইকারম্যান,

প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি,

পরামর্শদাতা ডারিন বিয়েলেকি,

প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ,

পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।