স্টাফ রিপোর্টার, ২১ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ শুক্রবার রাজধানীর সেনানিবাসে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান উপদেষ্টা এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের সুস্থতার বিষয়ে খোঁজ নেন ও তাঁর জন্য শুভকামনা ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতের সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।





