ঢাকা, ২১ অক্টোবর ২০২৫| নিউজ চ্যানেলবিডি |
সাভার পৌরসভা ও আশুলিয়া এলাকা মিলিয়ে ‘সাভার সিটি করপোরেশন’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা অথবা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন রয়েছে— ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, কুমিল্লা, গাজীপুর, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ।
নতুনভাবে সাভার যুক্ত হলে এটি হবে দেশের ১৩তম সিটি করপোরেশন।






