স্টাফ রিপোর্টার, ২২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় জানানো হয়, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পত্রিকা দুটির সম্পাদকদের নিরাপত্তার জন্য গানম্যান নিয়োজিত করা হয়েছে এবং তাদের বাসভবনে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ময়মনসিংহে পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‘টেবিলহান ফেজ-টু অপারেশন’-এর অংশ হিসেবে সারাদেশে ২ হাজার চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বিভিন্ন স্থানে প্রাইভেট কার ও মোটরসাইকেল তল্লাশি চালানো হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রশিক্ষণের তিন ভাগের দুই ভাগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ প্রশিক্ষণে বডি ক্যামেরা ব্যবহারের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া সভায় আরও যেসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—
সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও দখলবাজি প্রতিরোধ
জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার অগ্রগতি পর্যালোচনা
উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা
নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ
মাদক নিয়ন্ত্রণে কার্যকর অভিযান
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরদারি
নিষিদ্ধ ও নিয়ন্ত্রণাধীন সংগঠনের তৎপরতা রোধ
গার্মেন্টস শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ নিশ্চিতকরণ
শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ
অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান
সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা





