সারাদেশে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্‌যাপনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিডিও কনফারেন্সে লোগো ও স্মারক ডাকটিকিট উন্মোচন, তিন দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা

স্টাফ রিপোর্টার | ২ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্‌যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

তিন দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর লোগো এবং স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দেশের নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী, শিল্পী এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।