সালাউদ্দিন আহমেদ: ধর্মকে রাজনৈতিক খাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না

জাতীয় প্রতারণা ও গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়া যাবে না

স্টাফ রিপোর্টার, ২৯ জানুয়ারি, ২০২৬ নিউজ চ্যানেল বিডি

সালাউদ্দিন আহমেদ বলেছেন, “আল্লাহ রাব্বুল আলামীন ফয়সালা করবেন হাশরের ময়দানে কে কোথায় যাবে। এই ফয়সালা কোনো রাজনৈতিক দল করতে পারে না। শুধু দলের নামের শেষে ইসলাম থাকলেই কোনো দল ইসলাম হয়ে যায় না।” তিনি আরও বলেন, “এই ধোঁকাবাজি জনগণকে বিভ্রান্ত করতে পারে না। যদি কোনো দল সত্যিই দেশের মানুষের জন্য কাজ করতে চায়, তবে তাদের পরিকল্পনা ও ইশতেহার প্রকাশ করা উচিত, তারপরই মানুষ ভোটে তাদেরকে সমর্থন করবে।”

তিনি আশ্বস্ত করেন, “বিগত কয়েকদিনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি করছে এবং মিছিল-মিটিং করছে। উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে তা দেখবে সরকার, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।”

সালাউদ্দিন আহমেদ হুশিয়ারি দিয়ে বলেন, “প্রতিবাদ অবশ্যই সংযমপূর্ণ হওয়া উচিত। কেউ যদি উশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। গণতান্ত্রিক উত্তরণে বাধা দিতে চাওয়া যেকোনো কার্যক্রম সফল হবে না।”