সিলেট ওসমানী বিমানবন্দরে নিরাপদে অবতরণ করল বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার ৭৮৭

দীর্ঘ প্রতীক্ষার পর রাতভর প্রস্তুতির মধ্য দিয়ে সফল অবতরণ, লন্ডন থেকে আসা ১০৭ যাত্রী নামবেন সিলেটে

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৫ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে –এর বহুল প্রতীক্ষিত বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ উড়োজাহাজ। দীর্ঘ সময় ধরে আকাশে অবস্থান ও রাতভর প্রস্তুতির পর অবশেষে নির্ধারিত রানওয়েতে সফলভাবে ল্যান্ড করে বিমানটি।

সূত্র জানায়, নিরাপদ অবতরণ নিশ্চিত করতে গত রাত থেকেই সর্বোচ্চ সতর্কতা ও সক্ষমতা নিয়ে কাজ করে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। উড়োজাহাজটির অবতরণকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয় এবং প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

অবতরণের পর বিমানটি প্রায় এক ঘণ্টা সিলেট বিমানবন্দরে অবস্থান করবে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, এই ফ্লাইটে মোট ১৯৭ জন যাত্রী রয়েছেন। এর মধ্যে লন্ডন থেকে আগত ১০৭ জন যাত্রী সিলেটে অবতরণ করবেন। বাকি যাত্রীরা ঢাকাগামী।

দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে উড়োজাহাজটির নিরাপদ অবতরণ ও পরবর্তী যাত্রা ঘিরে যে উৎকণ্ঠা ও প্রস্তুতি চলছিল, সফল ল্যান্ডিংয়ের মধ্য দিয়ে তার অবসান হলো।