✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

সুদানে ড্রোন হামলায় শান্তিরক্ষী নিহত: তারেক রহমানের গভীর শোক

শান্তিরক্ষীদের আত্মত্যাগ জাতির গর্ব, নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর বর্বর ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং ৩ জন নারী সেনাসদস্যসহ আরও ৮ জনের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
এক শোকবার্তায় তিনি বলেন, জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতির গর্ব। তাঁদের এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারেক রহমান নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই দুঃসময়ে তাঁদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
শোকবার্তায় তিনি আরও বলেন, একজন সেনা কর্মকর্তার গর্বিত সন্তান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অসাধারণ পেশাদারিত্ব, সাহস ও আত্মত্যাগ তাঁকে সবসময় অনুপ্রাণিত করে। চলমান পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা জরুরি বলে তিনি মনে করেন।
বিবৃতির শেষাংশে তারেক রহমান মহান আল্লাহ তায়ালার কাছে নিহত সেনাসদস্যদের শহীদ হিসেবে কবুল করার এবং আহতদের দ্রুত আরোগ্য দানের দোয়া কামনা করেন।
শোকবার্তায় বিএনপির পক্ষে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।