স্টাফ রিপোর্টার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে । আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত নারী, শিশু ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রমজানের মূল চেতনাকে সামনে রেখে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই ছিল এই উদ্যোগের লক্ষ্য।
ডা. জুবাইদা রহমান উপস্থিত উপকারভোগীদের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই সময়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, রমজানজুড়ে বিভিন্ন স্থানে ইফতার বিতরণ ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে বলেও আয়োজকরা উল্লেখ করেন।




