সেনাবাহিনীর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকা থেকে অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার: আটক ৬

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপরতা জোরদার

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৯ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা, ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার): আজ সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে -এর একটি যৌথ অভিযান দল জেলার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। এ সময় থানা থেকে লুট হওয়া ১টি পিস্তল, ১০ রাউন্ড পিস্তল এমুনিশন, ৫ রাউন্ড শটগান এমুনিশন, ৮টি ককটেল বোমা, বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।