স্টাফ রিপোর্টার | ২৭ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
তারেক রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আজ বিকেলে বক্তব্য দেবেন।
জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এ আলোচনা সভা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও সভায় বক্তব্য রাখবেন।
দলের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।





