স্টাফ রিপোর্টার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা রোববার সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় বিমানবন্দর সম্প্রসারণ ও আধুনিকীকরণের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।





