হাবিবুর রশিদ: প্রতিহিংসার রাজনীতি নয়, এলাকায় সমস্যা সমাধানেই মনোযোগ

৭৫ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সেবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন হাবিবুর রশিদ

স্টাফ রিপোর্টার |২৫ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি

দীর্ঘ আট বছর সাজাপ্রাপ্ত এবং সাতবার কারাগারে থাকা হাবিবুর রশিদ বলেছেন, “মজলুম ছিলাম আমরা, ৮৬ দিন ডিপির রিমান্ডে ছিলাম, ১০০-এর উপরে মামলা ছিল। তারপরও আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না এবং ইনশাআল্লাহ তা করবও না।”

তিনি আরও বলেন, “যারা ৭৫ নম্বর ওয়ার্ডকে ভালোবাসে, এলাকার মানুষকে ভালোবাসে, আমরা তাদের নিয়ে কাজ করতে চাই। এই এলাকায় অনেক সমস্যা আছে—রাস্তা নেই, ব্রিজ নেই, স্কুল নেই, হাসপাতাল নেই, গ্যাস নেই, পানি নেই, জলাবদ্ধতা আছে। আমাদের অধিকার থাকা সত্ত্বেও সিটি কর্পোরেশন নাগরিক সেবা পাওয়া যাচ্ছে না। নির্বাচনের আগে আসে, নির্বাচনের পরে আর পাওয়া যায় না।”

বক্তব্যের শেষাংশে হাবিবুর রশিদ বলেন, “আমার মাদারটেকের ঘর ছোট, দরজা ছোট, কিন্তু আল্লাহ অনেক বড় দিয়েছেন। ইনশাআল্লাহ, এই এলাকার মানুষের জন্য আমরা কাজ করে যাব।”