হাসনাত আব্দুল্লাহ: আমার দ্বারা চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দুর্নীতি কখনো সম্ভব নয়

কুমিল্লার নির্বাচনী উঠান বৈঠকে গণসংযোগে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ, ভোট গোপনে আমাকেই দেওয়ার প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার, ২৩ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

কুমিল্লার নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “ভাই, আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দুর্নীতি সম্ভব নয়। গত দেড় বছরে আমি বা আমার লোক কারো কাছে এক পয়সার জন্য আসিনি। কেউ আমাদের পক্ষ থেকে চাঁদাবাজি, বাজার বা হাট দখল করেনি, কেউ সিএনজি থেকে টাকা নেনি।”

তিনি আরও উল্লেখ করেন, “লোকজন অন্য প্রার্থীর মিছিলে যাবে, অন্য পার্টির প্রোগ্রামে যাবে, অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল দিবে, কিন্তু গোপনে আমাকেই ভোট দেবে, ইনশাআল্লাহ। যারা খেটে খাওয়া মানুষ, দোকানদার, কর্মজীবী, রেমিটেন্স যোদ্ধা তাদের থেকে এবার নেতা নির্বাচিত হবে।”

হাসনাত আব্দুল্লাহ তাঁর বক্তব্যে জনগণকে আশ্বাস দেন যে, তাঁর নেতৃত্বে কোনো ধরনের দুর্নীতি হবে না এবং ভোটাররা তাদের ভোট সঠিকভাবে দিতে উৎসাহিত হবেন।