স্টাফ রিপোর্টার, ২৪ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি
হাসনাত আব্দুল্লাহ বলেন, “যেসব ডিসিএসপি ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করছেন, তাদের পরিণতি হারুনের মতো এবং বেঞ্জিলের মতো হবে। প্রশাসন রাষ্ট্রের অঙ্গ, আপনাদের ছাড়া রাষ্ট্র ঠিকভাবে কার্যকর হবে না।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রকে যথাযথভাবে চালাতে পুলিশ, মিলিটারি, সিভিল প্রশাসন এবং বিচার ব্যবস্থা সঠিকভাবে কার্যকর হতে হবে। প্রশাসনকে আমরা চাই বাংলাদেশ পন্থী হোক। কোন দলের গোলাম হবার দরকার নেই। আওয়ামী লীগ আপনাদেরকে ব্যবহার করতে চায়, সেটা আমরা প্রত্যাখ্যান করি।”
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করেছি, জুলাইয়ের মতো থানাগুলো এবং ইউনিট অফিস পাহারা দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য দুর্নীতি বন্ধ করা এবং দোষীদের বিরুদ্ধে নির্বাচন পরিচালনা করা। আগামী নির্বাচন হবে দুর্নীতিবাজ, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে।”
তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, “এই তরুণ প্রজন্ম আমাদের পরিচয় হবে। আমরা একটি বৈষম্যমুক্ত, আধুনিক এবং অগ্রসর বাংলাদেশ গড়তে চাই। আমাদের প্রত্যেক নাগরিক গর্বিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে।”





