হাসপাতালে চিকিৎসাধীন ডা. তাহেরকে দেখতে গেলেন মির্জা ফখরুল

খোঁজখবর গ্রহণ ও দ্রুত সুস্থতার কামনা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৭শে নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরকে দেখতে যান।
এসময় মির্জা ফখরুল ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকেও ডা. তাহেরের চিকিৎসা অগ্রগতি ও সামগ্রিক শারীরিক পরিস্থিতির বিষয়ে জানতে চান।