“১৩ নভেম্বর লকডাউন নয়, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে”—বিএনপি নেতা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণার আশা বিএনপির

Posted by:

on

ঢাকা │ নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশে ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আশা প্রকাশ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশন ইতিমধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের প্রস্তাব পেয়েছে এবং সে অনুযায়ী ডিসেম্বরের প্রথম দিকেই তফসিল ঘোষণা হতে পারে।

একই সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, “আমরা আশা করি নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথমার্থেই তফসিল ঘোষণা করবে, যাতে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক জোট ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে।”

তিনি আরও বলেন, “১৩ই নভেম্বর বাংলাদেশে লকডাউন হবে—এই প্রচারণা সম্পূর্ণ বিভ্রান্তিকর। ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।”

বক্তা অভিযোগ করেন, “যারা অতীতে স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করেছে এবং বর্তমানে বিদেশে আশ্রয় নিয়েছে, তারা এখনো গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।”

তিনি আরও যোগ করেন, “আমরা বিচারব্যবস্থায় বিশ্বাস করি। আদালত যে রায় দেবেন, সেটাই মেনে নেব। কিন্তু দেশের অভ্যন্তরে বিভ্রান্তি ছড়ানো ও বিদেশ থেকে ফ্যাসিবাদী তৎপরতা চালানো গ্রহণযোগ্য নয়।”

বক্তা বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি গণভোট প্রয়োজন। আমরা প্রস্তাব দিয়েছি, জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোট অনুষ্ঠিত হোক। এতে জনগণের মতামত স্পষ্টভাবে প্রকাশ পাবে।”