মো:মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি
| ঢাকা | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫|
রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চলমান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক কথোপকথনের কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
বিএনপির সূত্রে জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত কয়েকদিন ধরে অনলাইনে বিভাগভিত্তিকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ (২৭ অক্টোবর) মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে শেষ দিনের কথোপকথন শেষে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশীদের সমন্বয় সভা সমাপ্ত ঘোষণা করা হয়।
এতে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ খুলনা,সিলেট সহ বিভিন্ন বিভাগের শতাধিক মনোনয়নপ্রত্যাশী অংশ নেন।
বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, বৈঠকে তারেক রহমান প্রত্যেক প্রার্থীকে নির্দেশনা দেন—
“দল যাকেই মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সূত্র মতে, এখন পর্যন্ত কাউকেই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়নি। তবে আগামী মাসের শুরুতেই ধানের শীষের প্রার্থীদের তালিকা প্রকাশ হতে পারে।
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, চলতি মাসের শেষেই প্রকাশিত হবে বিএনপির কমপক্ষে ২০০ আসনের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের তালিকা।
সালাউদ্দিন আহমেদ আরো বলেন,
“বিএনপির মনোনয়ন বোর্ড কাজের শেষ পর্যায়ে রয়েছে। বিভাগভিত্তিকভাবে প্রার্থীদের ইন্টারভিউ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই ধানের শীষের প্রতীক নিয়ে কারা নির্বাচনে অংশ নেবেন, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”
তিনি আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মনোনয়ন বোর্ড বর্তমানে প্রার্থীদের মূল্যায়ন প্রতিবেদন চূড়ান্ত করছে।
সব প্রক্রিয়া শেষ হলেই দলীয় সিদ্ধান্ত ঘোষণা করা হবে।






