স্টাফ রিপোর্টার, ৩১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
৩১ নাইট উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের নেতৃত্বে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। খিলগাঁও থানার আওতায় পরিচালিত হচ্ছে ১০০ তাধিক চেকপোস্ট। পাশাপাশি ঢাকার বেশির ভাগ এলাকায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান।
বিশেষ করে দক্ষিণ বনশ্রী এলাকায় এসআই নজরুলের নেতৃত্বে পরিচালিত হয়েছে জোরালো অভিযান। এলাকায় বাইক, গাড়ি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে আবাসিক এলাকার বিভিন্ন গলি ও রাস্তায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

পুলিশ জানায়, ৩১ নাইটকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধ, নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অতিরিক্ত পুলিশি তৎপরতায় এলাকায় নিরাপত্তা বেড়েছে এবং তারা স্বস্তি অনুভব করছেন।






