৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর সহ আশপাশ এলাকায়…

রক্ষণাবেক্ষণজনিত কাজে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, ২৯ অক্টোবর রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Posted by:

on

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণজনিত কাজে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এলপিজি ও তিতাস গ্যাসের নিয়ন্ত্রক লাইন সংযোগ ও ভাল্ভ পরিবর্তন সংক্রান্ত জরুরি কাজের জন্য আগামী ২৯ অক্টোবর (বুধবার) রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বা কাজ শেষ না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা (মুড়াপাড়া, ফতুল্লা, পাগলা, সিদ্ধিরগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকা) — এসব অঞ্চলের সকল আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস জানায়, কাজ চলাকালীন সময়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের নিকট দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং সহযোগিতা কামনা করা হয়েছে।

তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাহকদের সতর্ক থাকতে এবং গ্যাস সরবরাহ বন্ধের সময় চুলা ও রেগুলেটর বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।