স্টাফ রিপোর্টার , ১৭ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
আজ (মঙ্গলবার) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন।
প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ পাঠের পর তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন।





