পবিত্র মাহে রমজানের প্রথম দিন এতিম ও অসহায় শিশুদের সাথে ইফতার করলেন আমিনুল হক

মানবিক উদ্যোগে ঢাকা মহানগর উত্তরে বিএনপি নেতার অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

পবিত্র মাহে রমজানের প্রথম দিন রাজধানীতে এতিম ও অসহায় শিশুদের সঙ্গে ইফতার করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ।

বুধবার বিকেলে আয়োজিত এই ইফতার মাহফিলে তিনি শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, রমজান মাস সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

ইফতার অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরাও উপস্থিত ছিলেন। তারা জানান, প্রতি বছরের মতো এবারও রমজানের শুরুতে এতিম ও অসহায় শিশুদের নিয়ে এমন আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে আমিনুল হক শিশুদের জন্য দোয়া করেন এবং তাদের পড়াশোনা ও সুস্থ জীবনের জন্য সহযোগিতার আশ্বাস দেন।