ঢাকা–১৬ আসনের ফল চ্যালেঞ্জ করে আমিনুল হকের ইলেকশন পিটিশন

ব্যালট পেপারসহ সব নির্বাচন সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার, ৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছেন।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ ওই ইলেকশন পিটিশন গ্রহণ করেন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে ওই আসনের ব্যালট পেপারসহ সকল নির্বাচন সংশ্লিষ্ট সরঞ্জামাদি সংরক্ষণ করে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী, মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ঢাকা–১৬ আসনের নির্বাচনী ব্যালট পেপার, ফলাফলের নথি এবং অন্যান্য নির্বাচন সংক্রান্ত উপকরণ নিরাপদে সংরক্ষণ করতে হবে নির্বাচন কমিশনকে।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে ফলাফল চ্যালেঞ্জ করে এই ইলেকশন পিটিশন করেন আমিনুল হক।