বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন।
জানা গেছে, শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি যান। এর আগে জামায়াত আমির ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়।





