দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৷

খাল খনন কর্মসূচির উদ্বোধন ও সুধী সমাবেশে অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার | ১৬ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে তাঁর নানা-নানী ও খালার কবর জিয়ারত করেছেন। সোমবার সন্ধ্যায় দিনাজপুর উপশহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে গিয়ে তিনি তাঁর স্বজনদের কবর জিয়ারত করেন।

এ সময় তাঁর সঙ্গে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী দিনাজপুর সফরে যান। সফরকালে তিনি কাহারোল উপজেলার সাহাপাড়ায় দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

পরে বিকেলে দিনাজপুর সার্কিট হাউস মাঠে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেন তিনি। সেখানে স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।