স্টাফ রিপোর্টার | ২৮ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান। এ সময় তিনি সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং দলীয় সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।




