স্টাফ রিপোর্টার | ৫ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে দুটি ঐতিহাসিক ছবি এবং হোয়াইট হাউস-এর একটি প্রতিকৃতি তুলে দেন।
প্রদত্ত ছবিগুলোর একটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার-কে দেখা যায়। অন্য ছবিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ উপস্থিত রয়েছেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।





