স্টাফ রিপোর্টার | ২৭ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
এই ম্যাচের মধ্য দিয়ে প্রথমবার জাতীয় দলে অভিষেক হচ্ছে পেসার রিপন মন্ডল-এর। এর আগে তিনি এশিয়ান গেমসে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।
বাংলাদেশের পেস আক্রমণে রয়েছেন তানজিম হাসান ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগ সামলাবেন শেখ মাহেদি হাসান ও রিশাদ হোসেন। একাদশে রয়েছেন ছয়জন ব্যাটার।
অন্যদিকে ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি।
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৪টি ম্যাচে, আর নিউজিল্যান্ড জিতেছে ১৫টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, রিপন মন্ডল।
নিউজিল্যান্ড একাদশ:
নিক কেলি (অধিনায়ক), টিম রবিনসন, কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, ন্যাথান স্মিথ, ইশ সোধি, ম্যাট ফিশার, বেন লিস্টার।





