স্টাফ রিপোর্টার, ৬ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে -কে প্রার্থী করার দাবি জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া।
বুধবার (৬ মে) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।
অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, “আমরা এই সভা থেকে দাবি জানাচ্ছি। আমি আমার আগের মিটিংয়েও দাবি জানিয়েছি—ইশরাক হোসেনকে মেয়র হিসেবে চাই। এটা আমরা আমাদের পাওনা হিসেবে মনে করি। তাকে মেয়র করতে হবে।”
তিনি আরও বলেন, এ দাবিতে আন্দোলনসহ প্রয়োজনীয় সব ধরনের কর্মসূচি পালন করা হবে। “ঢাকায় আমাদের কয়েক হাজার বিক্রমপুরের আইনজীবী আছেন। আমরা সেখানে মিছিল-মিটিং যা করা দরকার করব,” বলেন তিনি।
অ্যাডভোকেট মহসিন মিয়া উল্লেখ করেন, মুন্সিগঞ্জের জনগণ, মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মানুষ -কে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, “আমাদের ডাইনামিক প্রাইম মিনিস্টার -এর কাছে বিনীতভাবে অনুরোধ—এই দাবি বাস্তবায়ন করা হোক।”
এ সময় আরও উপস্থিত ছিলেন , মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার , জেলা পরিষদের প্রশাসক , ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সহ অনেকে।





