দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে উন্মোচিত হলো নতুন সম্ভাবনার দ্বার

NHRDF ও BeSTI’র মধ্যে দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর

NHRDF ও BeSTI’র মধ্যে দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর

আজাদ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি। ১১ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বাগেরহাটে দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পরিচালিত প্রতিষ্ঠান “জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (NHRDF)” এর সঙ্গে “বেশরগাতি সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (BeSTI)” পরিচালিত দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই চুক্তির মাধ্যমে বাগেরহাটের বেশরগাতি সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (BeSTI)-এর কার্যক্রমে যুক্ত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। দক্ষ মানবসম্পদ উন্নয়ন, প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে কর্মমুখী করে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

রবিবার বেলা ১১টায় ঢাকার গ্রীন গার্ডেন কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । তিনি অর্থ বিভাগের জেনারেল ম্যানেজার (প্রশাসন ও অর্থ) [অতিরিক্ত দায়িত্ব] হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । তিনি NHRDF-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (সাবেক সচিব) হিসেবে অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে জেনারেল এডুকেশন সংশ্লিষ্ট সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই উদ্যোগ দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।