স্টাফ রিপোর্টার, ২৪ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঈদুল আজহাকে সামনে রেখে সড়ক ব্যবস্থাপনা, পশুর হাট পরিচালনা এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ।
তিনি বলেন, কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য নিয়ে কাজ করছে সিটি করপোরেশন। এ লক্ষ্যে নগরবাসীর মাঝে কয়েক লাখ বস্তা বিতরণ করা হয়েছে, যাতে নির্দিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণ করা যায় এবং দ্রুত অপসারণ সম্ভব হয়।
প্রশাসক আব্দুস সালাম বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীতে যাতে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পশুর হাটগুলো সুষ্ঠুভাবে পরিচালনা এবং সড়কে যানজট নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন যত্রতত্র কোরবানি বা বর্জ্য না ফেলেন। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলে পরিচ্ছন্ন নগর গঠনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।





